🛒 সাধারণ জিজ্ঞাসা (Frequently Asked Questions)
১. ডেলিভারি ও শিপিং সংক্রান্ত
- অর্ডার করার কতদিনের মধ্যে আমি ডেলিভারি পাব?
আমরা সারা বাংলাদেশে সাধারণত ৩-৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করি। তবে প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হতে পারে। - ডেলিভারি গ্রহণের সময় আমার করণীয় কী?
ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করে দেখে নিন। শাড়ির ক্ষেত্রে ভাঁজ না খুলে পলি প্যাকেটের ওপর থেকে কালার এবং অর্ডার সঠিক আছে কি না তা নিশ্চিত করুন।
২. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
- আমি কি পণ্য এক্সচেঞ্জ করতে পারব?
হ্যাঁ, পছন্দ বা সাইজজনিত কারণে আপনি সর্বোচ্চ ১ বার পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। পণ্য রিসিভ করার ১ দিনের মধ্যে আমাদের জানাতে হবে এবং পণ্যটি অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে। - ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে কী করব?
যদি আমাদের ভুলে কোনো ছেঁড়া, ফাটা বা ভুল প্রোডাক্ট পান, তবে ডেলিভারি ম্যানের সামনেই সেটি ফেরত দিন। এক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রি এক্সচেঞ্জ সুবিধা দেব, কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। - পণ্য পছন্দ না হলে কি রিটার্ন করা যাবে?
পণ্য ঠিক থাকা সত্ত্বেও যদি আপনি "পছন্দ হয়নি" বা অন্য কোনো ব্যক্তিগত কারণে রিটার্ন করতে চান, তবে আপনাকে ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ উভয়ই বহন করতে হবে।
৩. রিফান্ড বা টাকা ফেরত সংক্রান্ত
- টাকা কি রিফান্ড বা ফেরত পাওয়া সম্ভব?
আমাদের "নো রিফান্ড পলিসি" অনুযায়ী, ক্যাশ অন ডেলিভারি বা অগ্রিম পেমেন্টে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো প্রকার ক্যাশ রিফান্ড করা হয় না। তবে পণ্যে ড্যামেজ থাকলে আপনি এক্সচেঞ্জ সুবিধা পাবেন। - অর্ডার বাতিল করলে কি রিফান্ড পাব?
যদি আপনি সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করে থাকেন এবং পণ্যটি শিপিং করার আগেই অর্ডার বাতিল করেন, তবে আপনি সাথে সাথে সম্পূর্ণ রিফান্ড পাবেন। পণ্য শিপিং হওয়ার পর বাতিল করলে ডেলিভারি ও প্যাকেজিং খরচ রেখে বাকি টাকা রিফান্ড করা হবে।
৪. বিশেষ সতর্কতা ও আইনি তথ্য
- পার্সেল রিসিভ না করলে কি কোনো সমস্যা আছে?
অকারণে পার্সেল রিটার্ন করা বা ডেলিভারি চার্জ দিতে অস্বীকৃতি জানানো The Sale of Goods Act, 1930 অনুযায়ী অপরাধ। অসৎ উদ্দেশ্যে ফেইক অর্ডার করলে বা প্রতারণা করলে আমরা উক্ত ক্রেতাকে Blacklisted করি এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।
কাস্টমার সাপোর্ট:
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
- ইমেইল: fitkartbd@gmail.com
- হটলাইন: +8801314793492
Explore our premium men's collection featuring stylish apparel, comfortable basics, and contemporary designs crafted for modern living. Discover quality clothing that combines durability with fashion-forward aesthetics.